শিরোনাম

| |

আসন্ন ১১নং চানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন বাঁঘা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 5, 2026 7:25 AM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: আসন্ন ১১নং চানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মেহেন্দীগঞ্জ উপজেলা কৃষক দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক এবং চানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মনির হোসেন বাঁঘা।

এব্যাপারে মনির হোসেন বাঘা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশা করেন। তিনি বলেন, “দলের হাইকমান্ড ও এলাকাবাসী যদি চান, তাহলে সকলের সমর্থন নিয়ে চানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করব।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক হিসেবে চানপুর ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবনের সূচনা। পর্যায়ক্রমে ছাত্রদলের সদস্য, যুবদলের যুগ্ম আহ্বায়ক, যুবদলের ১ নম্বর সদস্য, মেহেন্দীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে চানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করছি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা চড়াই-উতরাই অতিক্রম করেছি। দলের দুঃসময়ে যেমন পাশে ছিলাম, তেমনি কখনো দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো নির্বাচন করিনি বা কাউকে সমর্থন দিইনি। আনুগত্যের কারণে সাংগঠনিকভাবে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, এমনকি বিরোধী মতের হুমকি-ধমকিও সহ্য করতে হয়েছে। আমার রাজনৈতিক ত্যাগ, যোগ্যতা, দক্ষতা ও পারদর্শিতা আমি নিজে প্রচার করতে চাই না। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং চানপুরবাসী যদি আমাকে গ্রহণ করেন, তাহলে জনসেবার মাধ্যমে তার প্রমাণ দিতে চাই, ইনশাআল্লাহ।”
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত প্রায় ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। সহযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের কাছেও তিনি একজন পরিচিত মুখ। অনেকের মতে, দল যদি রাজনৈতিক পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেয়, তাহলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি এগিয়ে থাকতে পারেন।
সবশেষে মো. মনির হোসেন বাঁঘা বলেন, “দলের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করব। তবে আমি আশা করি, দল আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড মূল্যায়ন করবে।”

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ