শিরোনাম

| |

রুপাতলিতে জোরপূর্বক জমি দখল করে বাউন্ডারি ওয়াল বাধা দেয়ায় পিটিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 26, 2026 9:45 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানাধীন রূপাতলী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি এলোপাথাড়ি মারধর, জখম ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইসলাম খান (৪৪) নিজের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বরিশাল সদর (কোতোয়ালী) মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই’২৬ শনিবার দুপুর আনুমানিক
৩ টার দিকে রূপাতলী এলাকার ধান গবেষণা সড়কের পাকার মাথা সংলগ্ন কাজীবাড়ীর সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইসলাম খান জানান, জমিজমা নিয়ে তার প্রতিবেশী সরকারি চাকরি জিবি সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিন (৫৫) ও তার ছেলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী ইসলাম খান বাউন্ডারি ওয়াল তার জমিতে পরছে এই বিষয়ে কথা বলতে চাইলে বিবাদীরা অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে। একপর্যায়ে বাকবিতণ্ডা তুঙ্গে উঠলে বিবাদীরা তাকে সন্ত্রাসী কায়দায় এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে এবং হাতে দেশিও অস্ত্র নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে, জসিম উদ্দিন এর হাতে থাকা লোহার রড দিয়ে ইসলাম খান আঘাত করে তার নাকের উপর গুরুতর আহত হয় । ঘটনার ঘটার পরপরই অভিযুক্ত জসিমউদদীন ও তার ছেলে সহ সকলে ঘটনাস্থান ত্যাগ করেন।

জিডিতে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা ভুক্তভোগীকে খুন-জখমসহ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। বর্তমানে বিবাদীদের ক্রমাগত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। এবং ভুক্তভোগী ইসলাম খান বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে অভিযুক্ত বিবাদী জসিমউদদীন কে একাধিক বার তার মুঠোফোনে কল দিলে রিসিভ করে নাই।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, লিখিত আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৮৯৪) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ টিপু সুলতানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ