শিরোনাম

| |

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর অভিযোগ 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 18, 2026 8:55 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক,:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির বিশ্বাসের ওপর হামলা, মারধর ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন তপুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির পুলিশ কমিশনার দপ্তরে লিখিত অভিযোগ, কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে মামলা দায়ের করেন। এম পি মামলা নং- ৯৪৭/২৬ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিবাদী দীর্ঘদিন ধরে বাদীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। হু,মাযুন কবির পত্রিক সুত্রে পাওয়া জমিতে তপু জোর বূর্বক পাকা ঘর উত্তোলন করছে বলে জানান। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে দেওয়া অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাযায়। এছাড়া বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রমও শুরু করেছে । ভুক্তভোগী হুমায়ুন কবির বিশ্বাস বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ওপর হামলা, মারধর ও ক্ষয়ক্ষতির বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু এখনো কার্যকর প্রতিকার পাইনি। হুমায়নরে ছোট ভাই বাবু বিশ্বাস জানান তপু তার কাছ থেকে কিছু জমি ক্রয় করে সেখানে প্রতারনার আশ্রয় নিয়ে আমাকে ভূলবাল বুঝিয়ে দলিলে স্বাক্ষর নেয়। হুমায়ুনের পরিবারের নারী সদস্যরা জানান, তপুর অত্যাচারে তারা এলাকা ছাড়া হয়েও রেহাই পাননি। ভাড়া বাসায় এসেও হুমকি ধামকি গালাগাল করে। এক কথায় তার অত্যাচারে মুক্তিযোদ্ধার পরিবারটি ব্যপক ভাবে হুমকির সম্মুখীন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” তবে এ বিষয়ে অভিযুক্ত আফজাল হোসেন তপুর বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল অভিযোগটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ