শিরোনাম

| |

বড় উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 16, 2020 12:31 PM
Print Friendly and PDF

করোনার বিস্তার রোধে দেশে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ।
উপ সচিব আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, আসন্না ঈদ-উল-ফিতর এর নামাজের ক্ষেত্রে বর্তমান বিদ্যমান বিধি-বিধান প্রযোজ্য হবে। বড় উন্মুক্ত স্থানে ঈদ জামাতের আয়োজন করা যাবে না। যদিও এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরবর্তিতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
আদেশে আরও বলা হয়, সাধারণ ছুটির এই সময়ে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ণ করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচাকেনা, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। ছুটির মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশমালাও কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।করোনাভাইরাসের বিস্তার রোধ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফায় বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আরেক দফায় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ এই ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এখন আবার নতুন ছুটির সিদ্ধান্ত হলো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ