শিরোনাম

| |

এবার ছোট ব্যবসায়ীদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 27, 2020 7:11 PM
Print Friendly and PDF

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সরকার যে ২০ হাজার কোটি টাকার ঋণের প্যাকেজ ঘোষণা করেছে, তার অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। সেজন্য ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তিন বছর মেয়াদি এ তহবিল থেকে শুধু চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দেবে ব্যাংক। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ হবে ৪ শতাংশ। সোমবার (২৭ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ তহবিল থেকে শিল্পপ্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করা হবে। এ ঋণ সুবিধার সুদের হার হবে ৯ শতাংশ। প্রদত্ত ঋণের ৪ শতাংশ ঋণ গ্রহীতা শিল্প/ব্যবসাপ্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে প্রদান করবে। এর আগে গত ২৩ এপ্রিল সিএমএসএমই খাতে ২০ হাজার কোটি টাকার ঋণ সহায়তা ও পরিচালনার নীতিমালা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সোমবারের জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে ছোট-মাঝারি ও কুটির শিল্প খাতের শিল্পোদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন। এর মধ্যে শিল্প খাতের জন্য ৩০ হাজার কোটি টাকা এবং ছোট ও মাঝারি শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকা প্রণোদনার কথা ছিল। শিল্প খাতের ওই ৩০ হাজার কোটি টাকার মধ্যে ১৫ হাজার কোটি টাকার জোগান দিতে গত ২৩ এপ্রিল একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এবার করা হলো ছোট ও মাঝারি শিল্পের জন্য। দুই ক্ষেত্রেই সুদের হার একইরকম রাখা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ