শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর প্যারারা রোডের সমকাল অফিস থেকে দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সন্ধ্যায় তার নিজ কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলক চ্যাটার্জী বরিশালে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি বরিশাল সংবাদ এর পক্ষ থেকে আত্মার শান্তি কামনা করছি।