শিরোনাম

| |

দেশের সব মসজিদে কাল বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 15, 2022 12:32 AM
Print Friendly and PDF

অনলাইন সংস্করণ:আগামীকাল (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে কাল দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ আগস্ট বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

‌‘এ ছাড়া আগামীকাল জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন’, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ