শিরোনাম

| |

ঘরে জামাত বেঁধে ফরজ ও তারাবিহ নামাজ পড়বেন যেভাবে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 21, 2020 2:31 PM
Print Friendly and PDF

‘একাকি নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায়ে রয়েছে ২৭ গুণ বেশি সওয়াব।’ (বুখারী ও মুসলিম)।

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। লকডাউনে সীমিত আকারে ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা মসজিদে জামাত চালু রেখেছেন।
লকডাউনে যারা বাড়িতে বা নিজ নিজ ঘরে পরিবার নিয়ে জামাতে নামাজ পড়তে চান, তারা কীভাবে নামাজের জন্য জামাতে দাঁড়াবেন। ‘হারামাইনডটইনফো’ ঘরে জামাত আদায় করার একটি চিত্র প্রকাশ করেছে। কারণ জামাতে নামাজের ব্যাপারে হাদিসে এসেছে-

‘একাকি নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায়ে রয়েছে ২৭ গুণ বেশি সওয়াব।’ (বুখারী ও মুসলিম)।

ঘরে জামাতে নামাজ আদায়ের জন্য ইমাম ব্যতীত এক বা একাধিক ব্যক্তি হলে জামাতে নামাজ আদায় করা যায়। ইমাম ছাড়া অন্যরা যদি মাহরাম-নারী পুরুষ হয় তবে তারা কীভাবে নামাজের জন্য দাঁড়াবে?

তো চলুন জেনে নিই পরিবারের জামাতের নিয়ম-

> দুজন পুরুষ হলে

ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবে।

> নারী-পুরুষ একজন হলে

পুরুষ (স্বামী হলে) ইমাম হবে আর নারী (স্ত্রী হলে) বরাবর পেছনে দাঁড়াবে।

> দুজন পুরুষ ও একজন নারী হলে

ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবে পুরুষ (ছেলে) আর নারী (স্ত্রী হলে) দাঁড়াবে ঠিক ইমামের
পেছনে।

> নারী এক ও পুরুষ একাধিক হলে

ইমামের পেছনে পুরুষরা (ছেলেরা) দাঁড়াবে আর পুরুষদের পেছনে দাঁড়াবে নারী (ইমামের স্ত্রী/মা হলে)।

> একাধিক পুরুষ হলে

ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবে।

> একাধিক নারী-পুরুষ হলে

নারী পুরুষরা যদি মাহরাম হয় তবে ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবে। আর পুরুষদের পেছনে নারীরা দাঁড়াবে।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় যারা বাসায় বা ঘরে পাঞ্জেগানা, জুমা বা তারাবিহ নামাজ পড়তে চান, তারা এ চিত্র অনুযায়ী জামাতে নামাজ আদায় করতে পারবেন।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর প্রতিটি পরিবারকে লকডাউনের এ সময়ে নিজ নিজ ঘরে বা বাসায় জামাতে নামাজ আদায় করার তাওফিক দান করুন। একাকি নামাজ পড়ার পরিবর্তে জামাতে নামাজ পড়ে ২৭ গুণ বেশি সওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ