শিরোনাম

| |

বার্সেলোনায় ফিরলেন বিশ্ব সেরা মেসি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 21, 2021 12:17 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক: বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। কিছুদিন আগেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন।

কিন্তু ‘ছুটি’ পেয়েই আর্জেন্টাইন তারকা ছুটলেন কাতালুনিয়ায়, কাস্তেইদেফেলসে নিজের ডেরায়।

শুক্রবার রাতে লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রেস্তের মুখোমুখি হয়েছিল পিএসজি। মেসি ও নেইমার জুনিয়রকে বাইরে রেখেই ব্রেস্তের বিপক্ষে ম্যাচের দল সাজিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেই কোচ মাউরিসিও পচেত্তিনো। তাই এ ছুটি কাজে লাগাতেই মূলত বার্সেলোনায় গিয়েছেন মেসি, সঙ্গী হয়েছেন নেইমারও।

পিএসজিতে পাড়ি জমালেও সেখানে এখনো থিতু হতে পারেননি মেসি। প্যারিসে এখনো থাকছেন হোটেলে। বাসা খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হলেও মেসি ও তার পরিবারের চাহিদামতো বাড়ি মেলেনি এখনো। ফলে প্যারিসে ঘরে থাকার অনুভূতি এখনো পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

এদিকে মেসিকে নিয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো কোনো প্রকার তাড়াহুড়ো করতে রাজি নন। সেজন্যেই তাকে শুক্রবার রাতে ব্রেস্তের বিপক্ষেও রাখেননি স্কোয়াডে।

তবে পিএসজির অনুশীলনে মেসি যেভাবে নিজেকে উজাড় করে দিচ্ছেন, তাতে খুশি দলের সবাই, জানিয়েছিলেন কোচ পচেত্তিনো।

বলেছিলেন, ‘সে দলকে কী দিতে পারে, সবাই জানে। আমরা জানি লিও কীসের প্রতিনিধিত্ব করতে পারে, সে বেশ ইতিবাচকও। সে এই দলের সঙ্গে দ্রুত মানিয়েও নিচ্ছে বেশ। দলে তার অবদানে আমরা বেশ খুশি।’

ব্রেস্তের বিপক্ষে মেসি স্কোয়াডে না থাকার ফলে পিএসজি অভিষেক পিছিয়ে গেছে অন্তত এক সপ্তাহ। ছোটোখাটো একটা ছুটি পেয়েই তাই দেরি করেননি মেসি।

চলে এসেছেন বার্সেলোনায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রকাশ করা এক ছবিতে দেখা যায়, কাতালুনিয়ায় পা রেখেছেন তিনি।

কাস্তেইদেফেলসে নিজের বাড়িতে অবধারিতভাবেই গেছেন মেসি। গুঞ্জন আছে নেইমারও যোগ দিয়েছেন মেসির দলে, হাজির হয়েছেন বার্সেলোনায়।

যদিও নেইমারের বার্সেলোনায় পা রাখার পর কোনো ছবিই প্রকাশ পায়নি ইউরোপীয় কোনো সংবাদ মাধ্যমে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ