শিরোনাম

| |

যারা মুখ ফুটে চাইতে পারে না তাদের জাকাত দিন: আমিনুল ইসলাম জুয়েল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 22, 2021 5:40 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: আমরা সাধারণত যাদের গরিব অসহায় মনে করি, তারা কি আসলে এতটা অসহায়? অন্ত থেকে প্রত্যন্তে দেখেছি— কেউ ভ্যান রিকশাওয়ালা মনে করলেই ভাবেন তারা অসহায়।


আরো পড়ুন: বিশ্বের ৯টি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম


আসলে তা নয়। একজন ভ্যানওয়ালার দৈনিক আয় কত খবর নেন। একজন কৃষি শ্রমিকের দৈনিক আয় কত হিসেব নেন, একজন ঝাল মুড়িওয়ালার দিনে আয় কত হিসেব নেন, একজন করিমন/ নছিমন/ অটো বাইকওয়ালার আয় কত হিসেব নেন।

আমার বন্ধু তালিকায় অনেক সংবাদকর্মী আছেন। তাই তাদের বলছি— মফস্বল তো আব্দুল কুদ্দুস নাই, ঢাকার অনেকেও হিসাব মেলান তাদের আয়ের সাথে !! তাহলে বলবেন এই পোস্টদাতাই যত গরিব। না, তাহলে আল্লাহপাক নারাজ হবেন। আল্লাহপাক পারিবারিকভাবে আমাদের অনেক ভাল রেখেছেন। নিয়মিত জাকাত দেয়ার অংশ হিসেবে এবারও দিব ইনশাল্লাহ। কিন্তু কাকে? এখানেই কথা। আসলে গরিব খুঁজেন।

দেখেন মাসে ২০ হাজার টাকা বেতন পায় অনেকে। কিন্তু লকডাউনের জন্য তার বেতন বন্ধ। কিন্তু পরিবার পরিজন নিয়ে স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে তিনি দেনায় জর্জরিত। চাইতেও পারে না, পায়ও না কিছু।

আর শ্রমিকরা আয় করেন, বয়স হলে ভাতা খান, ভিজিডির গম খান, বউ সন্তানসম্ভবা হলে ভাতা নেন, তাদের আবার সামাজিক স্ট্যাটাসও মেইনটেইন করা লাগে না। তাদের দিলেই না নেই। তারা ব্যাগ ধরতে পারে। তাদের সঞ্চয় আছে। দিলে না করে কি? তাই আপনারা সাহায্য করেন, দেখে-শুনে-বুঝে। যাদের দরকার কিন্তু মুখ ফুটে চাইতে পারছেন না তাদের!

আমি কারো ছোট করার জন্য লিখিনি, কারো হেয় করার জন্য লিখিনি। শুধু নিজের বাস্তব অভিজ্ঞতাটা লিখলাম। তাই বিষয়টি বাস্তব সম্মত মনে হলে যাদের দরকার কিন্তু চাইতে পারছেন না, তাদের গোপনে দিন, বিকাশ করে দিন, যেচে দিন। শুভকামনা সবার জন্য।

আমিনুল ইসলাম জুয়েল লেখকের ফেসবুক থেকে সংগৃহীত

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ