শিরোনাম

| |

রমজানের যেসব আমলে ফজিলত বেশি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 17, 2021 10:02 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: হিজরিবর্ষের নবম মাস রমজান। এ মাস ঈমানদারদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এটি দয়াময় আল্লাহর করুণা লাভের সুবর্ণ সুযোগ, নৈকট্য লাভের উত্তম সময়, পরকালীন পাথেয় অর্জনের উত্কৃষ্ট মৌসুম। তিনি এই মাসের প্রতিটি মুহূর্তে দান করেছেন অশেষ খায়ের-বরকত ও অফুরন্ত কল্যাণ।

কিন্তু কোভিড-১৯ সংক্রমণের কারণে বিশ্বব্যাপী অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে লকডাউন ও স্বাস্থ্যবিধি আরোপের কারণে অনেকেই রমজানের ইবাদত-বন্দেগি নিয়ে চিন্তিত ঈমারদার ব্যক্তিরা। কিন্তু সুখের ও খুশির সু-সংবাদ হলো- রমজানে যেসব ইবাদত বেশি করার তাগিদ এসেছে। এর বেশির ভাগই ব্যক্তিগত ও অত্যন্ত সহজ।

ঘরোয়া ও ব্যক্তিগতভাবে যে কেউ স্বাভাবিকভাবেই এসব ইবাদত করতে পারেব। আল্লাহ নৈকট্য লাভে বহু দূর এগিয়ে যেতে পারেন। পাঠকদের জন্য নিম্নে রমজানের বিশেষ আমলগুলো তুলে ধরা হলো-

তারাবির নামাজ

রমজানের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ আমল হলো- তারাবি। তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। পারিবারিকভাবেও তারাবির নামাজের জামাত করা যেতে পারে। বিধি-নিষেধের কারণে যদি সম্ভব না হয়, তবে একাকী তো অবশ্যই পড়া যায়। কেননা একাধিক সাহাবি তারাবির নামাজ একাকী আদায় করেছেন বলেও প্রমাণিত।

তাহাজ্জুদ আদায়

তাহাজ্জুদ সারা বছরের আমল। নফল নামাজগুলোর মধ্যে তাহাজ্জুদ নামাজের প্রশংসাই কোরআনে করা হয়েছে। রমজানে তাহাজ্জুদ নামাজ আদায় অত্যন্ত সহজ। সাহরির আগে বা পরে দুই-দুই রাকাত করে তাহাজ্জুদ আদায় করা যেতে পারে।

দোয়া ও প্রার্থনা

রাসুলুল্লাহ (সা.) রমজান মাসে দোয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। রমজানের শেষ রাতে ও ইফতারের সময় দোয়া কবুল হয়। সুতরাং এ সময় নিজের, পরিবার, দেশ ও সব মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া করা প্রয়োজন।

তাওবা ও মাগফিরাত

রমজানের একটি বিশেষ আমল তাওবা। রমজানের রোজা বান্দাকে গুনাহমুক্ত করে। তাই বেশি বেশি তাওবা করতে হবে।

দান ও বদান্যতা

আল্লাহর রাসুল (সা.) রমজানে বেশি বেশি দান করতেন। সুতরাং মুমিন অন্য মাসের তুলনায় রমজানে বেশি দান করবে।

কোরআন তিলাওয়াত-অধ্যয়ন

প্রতি রমজানে রাসুল (সা.) ও জিবরাইল (আ.) পরস্পরকে কোরআন শোনাতেন। এ ক্ষেত্রে ‘য়ুদাররিসু’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা অর্থ ও মর্ম অনুধাবনের তাগিদ দেয়।

অন্যের কষ্ট অনুধাবন

মুমিন রোজা রাখার মাধ্যমে ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবন করতে পারে। তাই সে প্রতিবেশী ও অসহায় মানুষের খোঁজখবর রাখে। বিশেষত করোনাকালে কাজ হারানো লোকদের পাশে থাকা প্রয়োজন।

শুকরিয়া আদায়

আল্লাহ রমজান ও রমজান মাসে যে কোরআন মুসলিম উম্মাহকে দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা।

সহজতা অবলম্বন

পূর্ববর্তী উম্মতের তুলনায় আল্লাহ উম্মতে মুহাম্মদিকে রোজা পালনে সহজতা দিয়েছেন। যেমন সাহরি খাওয়ার অবকাশ দান। তাই রমজানে জীবনযাত্রাকে সহজ রাখা এবং বিলাসিতা পরিহার করা আবশ্যক।

পাপ পরিহার

হাদিসে রোজাদারকে মিথ্যা, পাপ ও বিবাদ পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। মিথ্যা, পাপ ও বিবাদ রোজার মাহাত্ম্য নষ্ট করে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ