শিরোনাম

| |

শ্রীলঙ্কায় এপ্রিলে সফরে যাবে বাংলাদেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 7, 2021 11:43 AM
Print Friendly and PDF

স্পোর্টস ডেস্ক :: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এরপর ফিরতি সফরে আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ মে ঢাকায় আসবে লঙ্কানরা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই বাংলাদেশ খেলবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে বাংলাদেশ দলকে কোয়ারেইন্টাইনে থাকতে হবে কলম্বোতে। মূলত হোটেল সুবিধার কথা বিবেচনায় কলম্বোতে কোয়ারেন্টাইন পালন করবে টাইগাররা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 30, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:42 am
Asr 3:44 pm
Maghrib 5:24 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ