শিরোনাম
রাজিউর রহমান মাসুম বাকেরগঞ্জ প্রতিনিধি ::
বাকেরগঞ্জে বেশ কিছু দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনে ব্যপক ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের উদ্যোগে ২৯ শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিস ও ১১ টায় পৌরসভার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তত্বাবাধায়ক প্রকৌশলী (এ সি) পার্থ প্রতিম সাহা (প্রকল্প পরিচালক) এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী খাদিজা বেগম ও উপবিভাগীয় প্রকৌশলী জহির। তারা ঘন্টা ব্যাপী কলসকাঠি ইউনিয়নের নদী ভাঙ্গনের ভয়াবহতা প্রত্যক্ষ করেন। এ সময় কলসকাঠী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফুয়াদ খন্দকারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এছাড়া পৌর সভার ৩ ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানের নদী ভাঙ্গনের বাস্তব রূপ প্রতাক্ষ্য করেন এবং দ্রত সময়ের মধ্য ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ সময় স্থানীয়দের মধ্য উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি শাহআলম, বাকেরগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বরুন কুমার সাহা, থানা মৎস জীবিদলের সভাপতি শামীম তালুকদার, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি জামাল হোসেন বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার, কৃষক দলের সভাপতি ইউনুস সহ পৌর বিএনপির নেতৃবৃন্দরা, বাকেরগঞ্জ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দারের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে প্রচেষ্টার অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত হয়েছেন বলে জানান, একই সঙ্গে দ্রুত সময়ের মধ্য কাজে হাত দেবার আশ্বাস দেন। তাদের এ পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।