শিরোনাম

| |

কলকাতার ফুটবল লিগ স্থগিত হয়ে গেল করোনার কারনে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 26, 2021 12:56 PM
Print Friendly and PDF

স্পোর্টস ডেস্ক :: করোনার কারণে গত বছর শুরু করা সম্ভব হয়নি কলকাতা ফুটবল লিগ। একাধিক চেষ্টা করেও শেষ পর্যন্ত কলকাতা লিগ আয়োজন করা সম্ভব হয়নি। যদিও লিগ এতদিন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়নি। কিন্তু ২০২০-২১ মৌসুমের লিগ এখনও হয়নি, সামনে চলে এসেছে ২০২১-২২ মৌসুমের সময়। ফলে অবশেষে সব ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকের পর ২০২০-২১ মৌসুমের কলকাতা লিগ স্থগিত রাখল আইএফএ। সিদ্ধান্তের কথা জানালেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

কলকাতার তিন প্রধান এসসি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, মোহামেডান সহ অন্য়ান্য সব দলকে নিয়ে বৈঠকে বসেছিল আইএফএ। গত মৌসুম ও আগামি মৌসুমের লিগের ভবিষ্যৎ নিয়ে নানা বিষয় উঠে আসে আলোচনা। সামনেই বিধানসভা ভোট রয়েছে রাজ্যে। ফলে এখন গত মৌসুমের লিগ ছোট করেও করতে গেলে পুলিস পাওয়া সহ নানা প্রশাসনিক বিষয়ে সমস্যা হতে পারে। তাই সব দলের সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েই ২০২০-২১ কলকাতা লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, ‘ক্লাবগুলির বক্তব্য শোনার পরেই এই মৌসুমে প্রিমিয়ার লিগ-সহ কলকাতা লিগের খেলা না করার সিদ্ধান্ত। আগামী জুন মাস থেকে পরের মৌসুমে প্রিমিয়ার লিগ ও কলকাতা লিগ হবে। সেখানে তিন বড় দলই খেলবে।’

একইসঙ্গে আগামি মৌসুমে ২০২১-২২ এর কলকাতা লিগ আগামি জুন মাস থেকে শুরু হতে পারে বলে জানিয়ে দিয়েছেন আইএফএ সচিব। তবে সব কিছু এখনও নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 30, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:42 am
Asr 3:44 pm
Maghrib 5:24 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ