শিরোনাম

| |

বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2021 6:44 AM
Print Friendly and PDF

স্পোর্টস ডেস্ক :: তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা। সিঙ্গাপুর এয়ারওয়েজে চড়ে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।

ভিনদেশি কন্ডিশনের জন্য এবার দেশ থেকে নিজেদের সেভাবে প্রস্তুত করে যেতে পারছে না বাংলাদেশ। বিদেশ সফরের আগে দেশের মাটিতে তেমন কোনো অনুশীলনও হয়নি।

গত ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এক সপ্তাহ বিশ্রামে ছিলেন তামিম, মুশফিক, লিটন, সৌম্য, মিরাজ ও মোস্তাফিজ। তাই নিউজিল্যান্ডের সঙ্গে লড়ার আগে মাঠেই প্রস্তুতি নিতে হবে টাইগারদের। সেখানে অন্তত দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন করবে বাংলাদেশ দল। সে জন্যই আগে যাওয়া।

আগামী ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সিরিজের জন্য এরই মধ্যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পারিবারিক কারণে নিউজিল্যান্ডে যাচ্ছেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 30, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:42 am
Asr 3:44 pm
Maghrib 5:24 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ