শিরোনাম

| |

আক্তারকে হত্যা করা হয়ে ছিল টাকার জন্য

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 20, 2021 11:16 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: রাজধানীর দারুসসালাম থানার আক্তার হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার (ডিবি) কে এ এম হাফিজ আক্তার বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রাতে রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবদুল বারেক, মো. আবদুর রব এবং মো. আবুল হাসেম।

হাফিজ আক্তার জানান, গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে দারুসসালামের ২০৩/এ নম্বর বাড়ির নিচতলার উত্তর পাশের ফ্ল্যাটে আক্তার হোসেনকে হত্যা করা হয়। আসামিরা আক্তারের ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে গলা, মুখমন্ডল ও মাথায় গুরুতর আঘাত করে হত্যা নিশ্চিত করে। পরে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় দারুসসালাম থানায় একটি মামলা করা হয়। মামলাটির দায়িত্ব পায় ডিবির মিরপুর জোনাল টিম।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে হাফিজ আক্তার জানান, গ্রেপ্তারকৃত আসামিরা এবং নিহত আক্তার হোসেন একই মহল্লায় বসবাস করায় পূর্ব পরিচিত ছিল। ঘটনার প্রায় তিন মাস আগে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করত। কিছুদিন আগে আসামিরা বাসা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায়। তবে তারা আক্তার হোসেনের বাসায় যাতায়াত করতেন।

ঘটনার একদিন আগে গ্রেপ্তারকৃত আবদুল বারেক খান নিহত আক্তারের রুম থেকে ২০ হাজার টাকা চুরি করেন। পরে তাদের ধারণা হয়, আক্তারের বাসায় আরো অনেক টাকা থাকতে পারে। এ ধারণা থেকেই বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতরা চায়ের দোকানসহ বিভিন্নস্থানে আক্তারকে হত্যা করে তার টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আক্তার হোসেনকে হত্যা করে পালিয়ে যায়। তবে ওইদিন তারা ওই বাসায় কোনো টাকা-পয়সা পায়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ