শিরোনাম

| |

টি ২০ বিশ্বকাপ স্থগিত হতাশ ক্রিকেটাররা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 22, 2020 12:14 PM
Print Friendly and PDF

বাংলাদেশ দলের এ বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ থাকল না। টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজগুলো আগেই স্থগিত হয়েছে।

টি ২০ বিশ্বকাপ নিয়ে যে আশাটুকু ছিল সেটাও শেষ হয়েছে সোমবার। এক বছর পিছিয়ে গেছে টি ২০ বিশ্বকাপ। এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় হতাশা হয়েছিলেন ক্রিকেটাররা। টি ২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আরও বেশি চিন্তায় পড়েছেন তারা। কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে দলীয় অনুশীলন শুরু করেনি। তবে খেলায় ফেরার জন্য অস্থির হয়ে আছেন ক্রিকেটাররা।

শেষ ভরসাও স্থগিত হয়ে যাওয়ায় সবাই এখন শুধু ঢাকা প্রিমিয়ার লিগের দিকে তাকিয়ে। টি ২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়া নিয়ে আফসোস করে সৌম্য সরকার বলেন, ‘আশায় ছিলাম। এখন তো টি ২০ বিশ্বকাপও পিছিয়ে গেল। সামনে কী হবে জানি না। পিছিয়ে গেলেও যেন পরে বিশ্বকাপটা হয়।’

আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন হতাশার কথা জানিয়ে বলেন, ‘এশিয়া কাপের পর এবার টি ২০ বিশ্বকাপও স্থগিত হয়ে গেল। ক্যারিয়ার থেকে একটি বছর চলে যাওয়া একজন ক্রিকেটারের জন্য খুবই কষ্টদায়ক। তবুও এসব তো কারও হাতে নেই। এখন অপেক্ষায় থাকা ছাড়া আমাদের কিছু করার নেই।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ