শিরোনাম

| |

৭০০ বছরের ইতিহাসে ব্যতিক্রম হযরত শাহজালালের (র.) মাজারের উরস শেষ হলো নীরবে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 12, 2020 3:36 PM
Print Friendly and PDF

করোনা পরিস্থিতিতে এবার নীরবে সম্পন্ন হলো হজরত শাহজালালের (র.) মাজারের উরস।

মহামারী করোনার কারণে উরসের ৭০০ বছরের ইতিহাসে ব্যতিক্রম ঘটল এবার। নিয়মানুয়ায়ী, শনিবার শুরু হওয়া উরস আজ রোববার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।

লাখো লাখো ভক্ত-আশেকানের ঢল থাকার কথা ছিল মাজার ছাড়াও পুরো নগরীতে। অথচ এসবের কিছুই নেই এবারের সিলেট নগরীতে।

মাজারসংশ্লিষ্টরা জানান, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজারে প্রথম গিলাফ চড়ানো হয়।

মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান সরকুম গিলাফ চড়ানোতে নেতৃত্ব দেন। পরে দিনভর ভক্ত-আশেকানরাও মাজারে গিলাফ চড়ান।

তবে এ সময় অন্য বছরের মতো বিপুলসংখ্যক লোক একসঙ্গে মাজারে আসেননি। দেশের ভিআইপি ব্যক্তিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি।

এবার উরসের আগেই মাজার কর্তৃপক্ষ ভক্ত ও আশেকানদের মাজারে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন। মাজার এলাকায় যাতে লোকজনদের ভিড় না থাকে সে বিষয়ে সজাগ পুলিশ প্রশাসনও।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ