শিরোনাম

| |

তালতলীতে সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 13, 2022 3:32 PM
Print Friendly and PDF

তালতলী (বরগুনা) প্রতিনিধি ::বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১৩ জুন) সন্ধায় জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মো. শাহাদাৎ হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৭নং সোনাকাটা ইউনিয়নের নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী যা অপরাধ দন্ডিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় মাননীয় নির্বাচন কমিশনার সিন্ধান্ত অনুযায়ী সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।তবে স্থগিত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন তালতলী উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।আজ সন্ধায় সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত করা হলো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 15, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ