শিরোনাম

| |

ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 8, 2026 8:18 PM
Print Friendly and PDF

মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধি:ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত কাজে দালালদের দৌরাত্ম্য কমানো ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হলেও হঠাৎ বদলির খবরে হতাশ স্থানীয়রা।

২০২৫ সালের ২৫ আগস্ট উজিরপুরে এসিল্যান্ড হিসেবে যোগ দেন মহেশ্বর মণ্ডল। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি সংক্রান্ত মামলা ও বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তিতে গুরুত্ব দেন তিনি। বিশেষ করে সেটেলমেন্ট এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় কাঙ্ক্ষিত সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে জানান স্থানীয়রা।

ভূমি সেবার পাশাপাশি উজিরপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মহেশ্বর মণ্ডল। পৌরসভার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নেও ভূমিকা রাখেন তিনি।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া ছিল তার কাজের অন্যতম বৈশিষ্ট্য। ফলে অল্প সময়েই তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

এদিকে মহেশ্বর মণ্ডলকে উজিরপুর থেকে খুলনায় বদলি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ছিল তার উজিরপুরে শেষ কর্মদিবস। তার বদলির খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয়দের অনেকেই তাকে সততার প্রতীক উল্লেখ করে বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে মহেশ্বর মণ্ডলের ভূমিকা ছিল প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই তার বদলি হওয়ায় ভূমি সংক্রান্ত সেবায় আবারও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্বল্প সময়ের কর্মকাল হলেও কাজের মাধ্যমে উজিরপুরবাসীর মনে যে আস্থা তৈরি করেছেন, তার বদলির খবরে সেটিই যেন স্পষ্ট হয়ে উঠেছে। নতুন কর্মস্থল খুলনাতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ