শিরোনাম

| |

বরিশাল সদর উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 8, 2026 8:13 PM
Print Friendly and PDF

বরিশাল প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি—এনসিপি বরিশাল সদর উপজেলা শাখার আগামী ছয় মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরিশাল জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক মো. জাকির হোসেন তালুকদার, সদস্য সচিব সিরাজুম মুনির এবং মো. আব্দুল জলিল-মুন্সীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। এছাড়া দপ্তর, অর্থ, প্রচার ও মিডিয়া, তথ্য ও গবেষণা, নারীবিষয়ক এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ছয় মাসের জন্য বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল সদর উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা করছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি এবং দলীয় কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ