শিরোনাম
আরিফুর রহমান বাকেরগঞ্জঃঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের নদীভাঙন প্রকল্পের আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে গতকাল ৪ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে মানববন্ধন করেন ও স্মারকলিপি দেয় দুর্গাপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
স্মারকলিপতে উল্লেখ থাকে যে, আমরা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাপাশা ইউনিয়নের সর্বস্তরের ভুক্তভোগী অধিবাসী। অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের এলাকাটি দীর্ঘদিন ধরে তীব্র নদীভাঙন ও জোয়ারের পানির প্লাবনে বিপর্যস্ত। বর্তমানে এলাকায় সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় ও বৃহৎ ৭০০ কোটি টাকার নদীভাঙন রোধ প্রকল্প চলমান রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এই বিশাল প্রকল্পের আওতায় যদি একটি সুনির্দিষ্ট ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হয়, তবে পুরো দুর্গাপাশা ইউনিয়ন এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে।
বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের এলাকাটি প্রতিনিয়ত নিচে উল্লেখিত মারাত্মক সংকটের মুখোমুখি হচ্ছে:
ফসলি জমি ও কৃষির ক্ষয়ক্ষতি: প্রতি বছর জোয়ারের লোনা পানি ও বন্যার পানিতে দুর্গাপাশা ইউনিয়নের শত শত একর ফসলি জমি তলিয়ে যায়, যার ফলে কৃষকদের একমাত্র জীবিকা ও ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে।
যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা সংকট: বাঁধ না থাকায় গ্রামীণ রাস্তাঘাট ভেঙে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এলাকার যাতায়াত অবস্থা এতটাই শোচনীয় যে, কোনো মুমূর্ষু বা গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো বিকল্প ব্যবস্থা নেই। সময়মতো চিকিৎসা না পেয়ে অনেক রোগী পথেই প্রাণ হারাচ্ছেন।
ভিটেমাটি বিলীন হওয়া: ভাঙন ও প্লাবনের কারণে প্রতিনিয়ত মানুষের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
আমাদের আকুল আবেদন ও সুনির্দিষ্ট দাবি:
৭০০ কোটি টাকার চলমান এই মেগা প্রকল্পের মূল উদ্দেশ্য সফল করতে এবং দুর্গাপাশার লাখো মানুষের জানমাল রক্ষা করতে অনতিবিলম্বে এই প্রকল্পের আওতায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ অন্তর্ভুক্ত ও বাস্তবায়ন করা হোক। অন্যথায় এই বিশাল সরকারি বরাদ্দের সুফল থেকে এলাকাবাসী বঞ্চিত হবে এবং পুরো ইউনিয়নটি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
দুর্গাপাশা ইউনিয়নের অসহায় মানুষের জীবন-জীবিকা, ফসলি জমি এবং যাতায়াত ব্যবস্থা সচল রাখতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা
দুর্গাপাশা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের ভুক্তভোগী জনগণ ও সচেতন নাগরিকবৃন্দ মানববন্ধনে উপস্থিতি ছিলেন।