শিরোনাম

| |

বাকেরগঞ্জে তেঁতুলিয়া নদীতে এসিল্যান্ডের অভিযান: অবৈধ বালু বোঝাই ড্রেজার ও বলগেট জব্দ, তিন জনের কারাদণ্ড

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 8, 2026 8:08 PM
Print Friendly and PDF

বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের বাতাসপুর গ্রাম সংলগ্ন তেঁতুলিয়া নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । অভিযানে অবৈধভাবে বালু বোঝাই করা অবস্থায় ড্রেজার ও বলগেট (বাল্কহেড) হাতেনাতে জব্দ করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জনাব অভ্র জ্যোতি বড়াল’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাতাসপুর গ্রাম সংলগ্ন নদী এলাকা থেকে ‘শাহিন-১’ বডি সহ মোল্লা লোড ড্রেজার ও মায়ের দোয়া লোড ড্রেজার জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অবৈধ বালু উত্তোলনের চক্রের সাথে স্থানীয় গ্রাম পুলিশ আসলাম চৌকিদার, যুবদল নেতা রিয়াজ আকন, রিয়াজ খান এবং বাদশা চৌকিদারের ছেলে মমিনুর খান শাহিন সরাসরি জড়িত রয়েছেন।

নদী তীরবর্তী ফসলি জমি, সাধারণ মানুষের ঘরবাড়ি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন এই তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। জব্দ করার পর নৌযানগুলোকে উপজেলার বিশারীকাঠি পল্টনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আগে থেকেই অবৈধ বালু উত্তোলনের দায়ে মিরাজ খান ও সুমন খানের মালিকানাধীন আরেকটি ড্রেজার আটক রাখা আছে। বর্তমানে বিশারীকাঠি লঞ্চঘাটে পুলিশ পাহারায় ড্রেজার ও বলগেটগুলো আইনগত প্রক্রিয়ার অধীনে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে এ ধরনের অবৈধ বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্র জ্যোতি বড়াল বলেন, গতকাল রাতে অবৈধ বালু উক্তলোনের সংবাদ পেয়ে তাত্ক্ষণিক আমরা তেতুলিয়া নদীতে চলমান দুইটি লোড ড্রেজার, ও একটি বাল্কহেড জব্দ করেন এবং দুই জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সহকারী কমিশনার ভূমি বলেন আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ