শিরোনাম

| |

ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার সাকিব

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 3, 2020 9:51 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ‘ক্রিকভিজ’ এর সঙ্গে যৌথ গবেষণায় এ ফল প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট মান্থলি।

গত ২০ বছরের পরিসংখ্যানকে বিবেচনায় এনে এ তালিকা প্রকাশ করেছে উইজডেন।

সেখানে বলা হয়েছে, সাকিব বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার। পাশাপাশি টেস্টে সাকিবের অবস্থান ষষ্ঠ। তবে টি-টোয়েন্টিতে সেরা দশে সাকিবের নাম খুঁজে পাওয়া যায়নি সেই তালিকায়।

‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’-এর সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

যদিও সাকিব থেকে মাত্র ০.৫ পয়েন্ট বেশি ফ্লিনটফের! আর টেস্টে সবার ওপরে শ্রীলংকার ঘূর্ণি জাদুকর মুত্তিয়া মুরালিধরন এবং টি-টোয়েন্টিতে এক নম্বরে রশিদ খান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ