শিরোনাম

| |

আজ বিকাল ৪ টার দিকে বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2020 3:23 PM
Print Friendly and PDF

ডেক্স রিপোর্ট ঃ শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এঁর নির্দেশনা মোতাবেক আজ
১৮/০২/২০২০ এবং বিকাল ৪ টার দিকে বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও জনাব নিরুপম মজুমদার।

অভিযানকালে সরকার কর্তৃক নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ৪ ধারায় অপরাধ আমলে নিয়ে ১৪ ধারা মোতাবেক ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত অন্যান্য দোকান মালিকদের সরকার কর্তৃক নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল মেট্রোপলিটন পাট অধিদপ্তর, বরিশাল এর মূখ্য পরিদর্শক জনাব নওশের আজাদ। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ