শিরোনাম

| |

লাগাতার বর্ষনে অতীষ্ট জনজীবন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 4, 2023 5:55 PM
Print Friendly and PDF

বরগুনা জেলা সংবাদদাতাঃগত দুই দিন মুষল ধরে বৃষ্টির কারণে দক্ষিণ অঞ্চলের মানুষ বিপাকে। সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ সূর্যের আলো দেখা যায়নি। প্রকৃতি অন্ধকার রূপ ধারণ করে রয়েছে। সোমবার সন্ধ্যা রাত থেকে এ অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়,মঙ্গলবার সকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে। ফলে বিপাকে রয়েছেন জেলে, শ্রমজীবী, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষেরা। এছাড়া পায়রা ও বিষখালী নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকা নিম্ন অঞ্চল পানির নিচে তলিয়ে মানুষ আতংকে রয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গরু,ছাগল,হাস,মুরগি সহ গবাদিপশুর খাবার নিয়ে পরছে দুশ্চিন্তায়।গতকাল মঙ্গলবার সকাল সারাদিন ও রাতভর বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস থেকে জানা গেছে, আরো দুইদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরগুনা জেলার নিন্মাঞ্চল পানিতে প্রাল্বিত হয়েছে। আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বরগুনা পৌরসভার কোথাও কোথাও পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতি প্রয়োজন ছাড়া বরগুনা পৌর শহরের সড়কগুলোতে মানুষের তেমন চলাচল করতে দেখা যায়নি। প্রবল বর্ষণে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। বিএডিসি উৎপাদন বিষয় এক প্রশ্নের জবাবে বরগুনা এগ্রো সার্ভিস সেন্টার এর উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান বলেন আমি নতুন এসেছি এখান কার আবহাওয়া ও পরিবেশ সমন্ধে ভালো ধারণা নেই। তবে এখানে বৃষ্টি বেশি হচ্ছে বলে মনে হয়। ভালো চারা উৎপাদন করতে পারব কিনা জানিনা। বৃষ্টিতে বের হওয়া যায় না ক্ষেত তলিয়ে গেছে নারিকেল চারা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

বরগুনা জেলা সংবাদদাতা
মোবাইল: ০১৭৫৯২৫৬০৫৮
তাং ০৪/১০/২০২৩.

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 16, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ