শিরোনাম

| |

ঝালকাঠিতে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন জেলা পর্যায় ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 15, 2023 10:01 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন জেলা পর্যায় ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পর্যায় ফইনাল খেলায় ফুটবল ম্যাচে ঝালকাঠি সদর বালক দল ৪-১ গোলের ব্যাবধানে রাজাপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় ম্যাচে ফুটবল বালিকা রাজাপুর দল ট্রাইবেকারে ১-০ গোলের ব্যাবধানে ঝালকাঠি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে একক ও দলীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পর্যায় বিজয়ীদের পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো: শাহ আলম ও পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ শিক্ষা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থী এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দই দিন ব্যাপি এই প্রতিযোগীতায় বালক বালিকা ফুটবল, হ্যান্ডবলে, কাবাডি, সাঁতার, দাবায় চার উপজেলার ১০ গ্রুপ অংশগ্রহণ করে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২য় দিনে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার, দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ