শিরোনাম

| |

রাজাপুরে দুই খেলোয়াড়কে ক্লাব ১৯৭১ এর পক্ষ থেকে সংবর্ধনা

প্রকাশিত: January 12, 2023 8:14 PM
Print Friendly and PDF

 ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা সভা কক্ষে ফেসবুকে ‘ক্লাব ১৯৭১’ সংগঠনের এর পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে হাসিবুর রহমান সাকিব ও মোসাঃ মরিয়ম পাখি নামে দুই খেলোয়াড়কে সংবর্ধনা দেয়া হয়েছে। হাসিবুর রহমান সাকিব রাজাপুর উপজেলা ডাকবাংলো মোড় এলাকার মোঃ বারেক মৃধার ছেলে ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণরি ছাত্র।

মোসাঃ মরিয়ম পাখি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মোঃ শামীম মৃধার মেয়ে ও সপ্তম শ্রেনীর ছাত্রী। হাসিবুর রহমান সাকিব দৌড় প্রতিযোগীতায় ঢাকায় জাতীয় পর্যায় প্রথম স্থান অধিকার করে এবং মোসাঃ মরিয়ম পাখি বরিশালে বিভাগিয় পর্যায় দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে রাজাপুর সাংবাদিক ক্লাবের সেক্রেটারী মোঃ এনামুল হক সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনির উজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা অক্তার লাইজু ও সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহিম রেজা। এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন তালুকদার, গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া পারভেজ, বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন হাওলাদার সুরু মিয়া, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল আহম্মেদ, সাংবাদিক মোঃ আবু সায়েম আকন, রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম, সাংবাদিক ক্লাবের সহসভাপতি মোঃ আলমগির শরীফ, সদস্য মোঃ নবীন মাহমুদ, ইউপি সদস্য সালমা আলমগির ও ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমুখ। এসময় হাসিবুর রহমান সাকিবের মা-বাবা ও মোসাঃ মরিয়ম পাখির বাবা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ