শিরোনাম

| |

ভোলা সদর মডেল থানা ক্রীড়া কমপ্লেক্স এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: January 1, 2023 7:25 PM
Print Friendly and PDF

হাসনাইন আহমেদ : ভোলায় জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও ভোলা সদর মডেল থানা ক্রীড়া কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) জনাব মোঃ শাহীন ফকির, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরজাহান ইসলাম, সভানেত্রী পুনাক, ভোলা।

এ সময় প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রতি বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।

জেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেড রেঞ্জার্স (পুলিশ অফিস), রয়েল আইল্যান্ডর্স, (পুলিশ লাইন্স), ব্রেভ লিজাডর্স, (ডিবি/ডিএসবি), লিভিং টাইটান্স,(ট্রাফিক/কোর্ট), সাউদার্ন পাইরেটস, (সদর সার্কেল), ডিয়ার হান্টার্স, (তজুমদ্দিন সার্কেল), ব্লু এঞ্জেলস, (লালমোহন সার্কেল) ও টাওয়ার মাস্টার্স, (চরফ্যাশন সার্কেল), নামে মোট ০৮ (আটটি) দল অংশগ্রহন।

অনুষ্ঠানে জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও লালমোহন সার্কেল), সংস্লিষ্ট থানার অফিসার ইনচার্জ গন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ