শিরোনাম

| |

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকা দিচ্ছে ঢাবি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 14, 2020 3:50 PM
Print Friendly and PDF

করোনাভাইরাস মহামারীর সংকটময় পরিস্থিতিতে দেশের অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকার মানবিক সহায়তা হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার প্রধানমন্ত্রীর কাছে এই ১ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করা হবে বলে যুগান্তরকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

তিনি বলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষদের সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা মানবিক সহযোগিতা হিসেবে প্রদান করা হবে। বুধবার প্রধানমন্ত্রীর কাছে এই টাকা হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

আর এ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে টাকা দেওয়া হবে এর মধ্যে শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকৃত ৫৭ লাখ টাকাও রয়েছে।

তিনি আরো বলেন, সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকাবুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ