শিরোনাম

| |

পাকিস্তানকে ক্রিকেটের ‘ব্রাজিল’ বললেন ওয়াসিম আকরাম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 6, 2020 5:50 AM
Print Friendly and PDF

প্রতিভার দিক থেকে পাকিস্তানকে ‘ক্রিকেটের ব্রাজিল’ আখ্যা দিয়েছেন সুইং অব সুলতান ওয়াসিম আকরাম। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সের সঙ্গে এক আড্ডায় নিজ দেশকে ক্রিকেট প্রতিভার আঁতুরঘর বলে উল্লেখ করেন ওয়াসিম।

তার সঙ্গে সুর মিলিয়ে জোন্সও আনপ্রেডিক্টেবল দলটিকে ক্রিকেটীয় প্রতিভার কারখানা বলে অভিমত দেন।

ইউটিউবে জোন্সের সাক্ষাৎকার নিয়েছেন আকরাম। কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে ‘সাওয়াল ক্রিকেট কা’ বলে জনপ্রিয় শো হোস্ট করেন তিনি।

ওই অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেট নিয়ে দেশটির সাবেক অধিনায়ক বলেন, আমাদের দেশে আনকোরা প্রচুর প্রতিভা আছে। আমাদের দেশ ক্রিকেটের ব্রাজিল।ব্রাজিলে যেমন প্রতিভার অভাব হয় না তেমনি পাকিস্তানেও কিংবদন্তির অভাব নেই।

আকরামকে সমর্থন করেছেন জোন্সও।অজি লিজেন্ড বলেন, পাকিস্তানের রক্তে ক্রিকেট মিশে রয়েছে। দেশটিকে বরাবরই প্রতিভার গোডাউন বলে ক্রিকেট বিশ্ব মেনে আসছে। অস্ট্রেলিয়ায় আমরা বলতাম, পাকিস্তানে এত প্রতিভা আছে, ওদের শুধু সেগুলো কাজে লাগাতে হবে। সেখানকার ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন রকম টেকনিকের আবির্ভাব ঘটিয়ে এসেছে।’

সেই সঙ্গে জোন্স জুড়ে দিয়েছেন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো ফাস্ট বোলার, আবদুল কাদির, মুশতাক আহমেদের মতো স্পিনার উপহার দিয়েছে পাকিস্তান।এখনও দেশটি আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সব প্রতিভাবান বোলারের জন্ম দেয়।’

পাকিস্তানের বিশ্বকাপ জয় নিয়ে তিনি বলেন, ইমরান খান দলের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান অসামান্য সাফল্য পেয়েছিল। ১৯৯২ সালে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে মেলবোর্নে অসাধারণ ক্রিকেট খেলে ১ লাখ দর্শকের সামনে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ