শিরোনাম

| |

চলছে শেখ রাসেল ক্রীড়াচক্রের নির্বাচন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 29, 2021 7:09 AM
Print Friendly and PDF

স্পোর্টস ডেস্ক :: শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালনা পর্ষদের (২০২১-২৪) নির্বাচন আজ (শনিবার ২৯ মে)। ৩০টি পরিচালক পদে প্রার্থী হয়েছে ৬০ জন। ৯৮ জন ভোটার। আজ (শনিবার ২৯ মে) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সকাল সাড়ে ৯টার শুরু হয়েছে এই ভোট কার্যক্রম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ইমরুল হাসান।


আরো পড়ুন: সাধারণ জ্ঞান: উপমহাদেশে আন্দোলন
আরো পড়ুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন ও উত্তর


শেখ রাসেল ক্রীড়া চক্র মূলত ফুটবলভিত্তিক ক্লাব। ফুটবল দিয়েই তারা দেশে নিজেদের প্রতিষ্ঠা করেছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় ২০১৪ সালে। লিমিটেড কোম্পানির প্রথম সভাপতি ছিলেন নুরুল আলম চৌধুরী। যিনি ২০০১ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলো।

২০১৫ সালে গঠনতন্ত্র সংশোধন করে ক্লাবটি সভাপতির পরিবর্তে শীর্ষপদ হিসেবে চেয়ারম্যান প্রবর্তন করে। ৬ বছর এভাবেই ছিল। চলতি বছর পুনরায় গঠনতন্ত্র সংশোধন করে সভাপতি পদ বিলুপ্ত করা হয়।

সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান, একজন সিনিয়র ভাইস-চেয়ারম্যান, দুই জন ভাইস-চেয়ারম্যান, একজন করে ডিরেক্টর ইনচার্জ, ডিরেক্টর ফিন্যান্স ও ডিরেক্টর স্পোর্টসসহ ৩০ সদস্যের কমিটি পরিচালনা করবে ক্লাবটি।

নির্বাচিত ৩০ পরিচালক মনোনীত করবেন একজন চেয়ারম্যান, একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান একজন করে ডিরেক্টর ইনচার্জ, ডিরেক্টর ফিন্যান্স ও ডিরেক্টর স্পোর্টস।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ