শিরোনাম

| |

মিরপুরে খেলা বন্ধ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 25, 2021 10:46 AM
Print Friendly and PDF

স্পোর্টস ডেস্ক :: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। ব্যতিক্রম নয় রাজধানী ঢাকাও। সোমবার দিবাগত রাতে ঢাকায়ও বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আজ সারাদিনেই বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু দিনের শুরুতে রৌদ্রজ্জল থাকায় ঠিক সময়েই খেলা শুরু হয়েছে। তবে খেলা মাঝপথে থাকা অবস্থায়ই মিরপুরে হানা দিয়েছে বৃষ্টি। কভারে ঢেকে গেছে মাঠের উইকেট। ফলে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে সময় কাটাচ্ছে সব ক্রিকেটাররা। খেলা বন্ধ হবার আগ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৬ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডে আজ মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন টাইগার কাপ্তান তামিম। কিন্তু চামিরার বল ঠিকমত পড়তে পারলেন না। তার করা প্রথম বলেই এলবির শিকার হয়ে ১৩ রানেই সাজঘরে টাইগার এই ওপেনার। তামিমের পর তিন নাম্বারে ব্যাট করতে এসে বাংলাদেশকে বিপদে ফেললেন সাকিবও। চামিরার চতুর্থ বলে এলবির শিকার হন সাকিবও।

আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন দাস। এই ম্যাচে ধীরেসুস্থে খেলছিলেন তিনি। কিন্তু অতি সাবধানী ব্যাটিংয়েও টিকতে পারলেন লিটন। ৪২ বলে ২৫ রান তুলে সান্দাকানের বলে ক্যাচ তুলে দেন ডি সিলভার হাতে।

মোসাদ্দেক হোসেন সৈকতের বিদায়ে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। আর দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছে স্বাগতিকরা। লক্ষণ সান্দাকানের বলে লেগ সাইডে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক কুশল পেরেরার তালুবন্দি হন মোসাদ্দেক (১০)।

দলের বিপদের মুহূর্তে আবারও হাল ধরেছেন মুশফিকুর রহিম। এক প্রান্ত আগলে রেখে এ তারকা ব্যাটসম্যান ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাটে ভর করেই টিম টাইগার্স এগোচ্ছে ধীরে।

ক্রিজে থাকা মুশফিকের সঙ্গে দলের হাল ধরেছিলেন মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে গড়েছেন দারুণ জুটি। দুজনের এই জুটি থেকে আসে ১০৮ বলে ৮৭ রান। প্রথম ম্যাচের মতো এই ম্যাচে আর পারলেন না হাফসেঞ্চুরি কর‍তে। সম্ভাবনা দেখিয়ে ৫৮ বলে ৪১ রান করে ফেরেন সাজঘরে।

লাকশান সান্দাকানকে চার মেরে রানের খাতা খোলেন আফিফ। শুরু থেকেই আফিফ ইনিংস বড় করতে পারেননি শেষ পর্যন্ত। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন। উদানার বলে মিড অনে ধরা পড়েন নিসানকার হাতে।

আফিফের পর ক্রিজে এসে টিকতে পারেননি মিরাজও। ডি সিলভার বলে খালি হাতেই সাজঘরে ফিরেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম ও সাইফউদ্দিন।

এই ম্যাচটিতে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ মিথুনের বদলে এসেছেন মোসাদ্দেক। যিনি ওয়ানডে খেলার সুযোগ পেলেন প্রায় দুই বছর পর! মোসাদ্দেকের সর্বশেষ ওয়ানডেটি ছিল ২০১৯ সালের জুলাইয়ে। সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

এই ম্যাচেই অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। মূলত তাসকিনের বদলে এসেছেন তরুণ এই পেসার। অপর দিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ