শিরোনাম

| |

এবার করোনায় আক্রান্ত রিয়াল মিডফিল্ডার ভালভার্দে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 22, 2021 5:43 AM
Print Friendly and PDF

স্পোর্টস ডেস্ক :: আইসোলেশনে থাকার তিনদিন পর করোনা পজিটিভ হলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদে ভালভার্দে। স্প্যানিশ চ্যাম্পিয়নরা এই খবর নিশ্চিত করেছে।

লা লিগা ক্লাব এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে আমাদের খেলোয়াড় ফেদে ভালভার্দের আজকের করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন।’

করোনায় আক্রান্ত হওয়ায় আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ থেকেও ছিটকে গেলেন এই উরুগুয়ান মিডফিল্ডার। দ্বিতীয় লেগেও তাকে নিয়ে সংশয় রয়েছে।

এছাড়া বুধবারই হতে যাওয়া কাদিজ ও শনিবারের রিয়াল বেতিসের ম্যাচটিও খেলা হবে না ভালভার্দের। চেলসির ম্যাচের পর ১ মে ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল। ওই ম্যাচেও শঙ্কায় থাকবেন এই মিডফিল্ডার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ