শিরোনাম

| |

করোনা তহবিলে আর্থিক সহায়তা কোহলি-আনুষ্কার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 30, 2020 5:00 PM
Print Friendly and PDF

করোনাভাইরাস মোকাবিলায় আর্থিক সাহায্য করার কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুষ্কা শর্মা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেন কোহলি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করবেন তারা। তবে কত দান করছেন তা বলেননি কোহলি-আনুষ্কা।

কোহলি বলেন, ‘আনুষ্কা ও আমি আর্থিক সাহায্য করছি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (মহারাষ্ট্র)। এত লোকের কষ্ট দেখে হৃদয় ভেঙ্গে যাচ্ছে। আশা করছি, আমাদের এই সামান্য সাহায্য কোনও না কোনও ভাবে নাগরিকদের কষ্ট কমাতে কাজে দিবে।’

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গত সপ্তাহে ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ৫০ লাখ টাকা দান করেছিলেন। তারই সতীর্থ সুরেশ রায়না দান করেন ৫২ লাখ টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ৫০ লাখ টাকার চাল কিনে দান করেন। আর ভারতীয় ক্রিকেট বোর্ড ৫১ কোটি টাকা ত্রাণ তহবিলে দিয়েছে।

ইত্তেফাক

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ