শিরোনাম

| |

করোনা ভাইরাস: বিশ্বজুড়ে দ্বিগুণ বাড়লো গাঁজার চাহিদা!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 30, 2020 7:24 AM
Print Friendly and PDF

করোনা ভাইরাস আতঙ্কে লকডাউনে গোটা পৃথিবীর শতাধিক দেশ। এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ। এরই মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হল লকডাউনের পরিস্থিতিতে বিশ্বব্যাপি গাঁজার বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশে, কানাডা ও আমেরিকায় গাঁজার বিক্রি আর চাহিদা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। গত বছর এই সময় গাঁজার যা চাহিদা ছিল তার ভিত্তিতে পাওয়া তথ্য বলছে, শুধু আমেরিকাতেই ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত মধ্যে গাঁজার বিক্রি এক লাফে প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। এমনকি চিকিৎসার কাজে লাগে এমন গাঁজার বিক্রিও বেড়েছে ৪১ শতাংশ। এই হিসেব করা হয়েছে গত বছর এই সময় যে চাহিদা ছিল তার ভিত্তিতে।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাকে কাঁধে করে ৭ কি:মি: বয়ে নিয়ে গেলেন স্বাস্থ্যকর্মীরা

রিপোর্ট বলছে, বিগত দু’সপ্তাহে কানাডায় অনলাইনে গাঁজা বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। ওষুধ, খাদ্যদ্রব্য, টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি বাড়িতে গাঁজা মজুত করে রাখার হিড়িক পড়ে গিয়েছে ইউরোপের দেশগুলিতেও।

এছাড়া আমস্টার্ডামের বেশি কিছু কফি শপের বাইরে গাঁজা ভরা সিগারেট কেনার জন্য মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে। অনলাইন বা অফলাইন—সর্বত্রই মানুষ হন্যে হয়ে গাঁজা খুঁজছেন এবং কিনছেনও।

ইত্তেফাক/

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ