শিরোনাম

| |

বরিশালে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 29, 2022 12:22 PM
Print Friendly and PDF

বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শিশুসহ ১১জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছ আরও ২৫যাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আর্শাদ। তিনি জানান, বাস কেটে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ বের করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

রোববার (২৯ মে) বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহার নামক স্থানে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভোর ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাড়িটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। বরিশাল জেলার উজিরপুর উপজেলার শানুহারে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এখনও বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা পুলিশের। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, উদ্ধারকৃত আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, গাড়িটির ভিতরে আটকে পড়াদের উদ্ধারে উজিরপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 18, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ