শিরোনাম

| |

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘আমার ঘরে আমার স্কুল’

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 30, 2020 7:15 AM
Print Friendly and PDF

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাইরে বের না হয়ে শিক্ষার্থীদের ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি শিক্ষার্থীদের ঘরে বসে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করার আহ্বান জানান।

রোববার (২৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।

দেশে করোনা ভাইরাস বিস্তারে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটিকালীন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টিভিতে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সমাজিক দূরত্ব বজায় রাখা।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও ধারণ সম্প্রচার করা হচ্ছে।

মন্ত্রী সবাইকে বাসায় থাকার, সুস্থ থাকার ও নিরাপদে থাকার আহ্বান জানান এবং এ শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত সব শিক্ষক, সংসদ টেলিভিশনের সব কলাকৌশলী এটুআইকে ধন্যবাদ জানান।

প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেই ক্লাসসমূহ আবার পুনঃপ্রচার করা হবে।

তাছাড়া ক্লাসসমূহ আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। যদি কোনো শিক্ষার্থী কোনো ক্লাস দেখতে না পারেন তাহলে সে উল্লেখিত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসটি দেখতে পারবেন।

শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপরে বাড়ির কাজ দেবে। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ