শিরোনাম

১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:০৪

হাবিবুল বাশারের মায়ের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০ ৩:৫৮ অপরাহ্ণ
Print Friendly and PDF

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন মা হারিয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে তার মা রিজিয়া বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে স্থবির সারাদেশের জনজীবন। এর মাঝেই অসুস্থ মাকে দেখতে কয়েকদিন আগে কুষ্টিয়ায় নিজ বাড়ি যান বাশার। দেখে যথারীতি ঢাকায় ফেরেন তিনি। সেটিই মায়ের সঙ্গে শেষ দেখা হয়ে থাকল বাংলাদেশ সাবেক অধিনায়কের। তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ২০১৮ সালের ৩০ জানুয়ারি বাবাকে হারিয়েছেন বাশার। কয়েক বছর আগে মেজ ভাই একরামুল বাশার তুহিনও তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি ছিলেন সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের একসময়ের গোলরক্ষক। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন একরামুল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 16, 2026
Fajr 5:14 am
Sunrise 6:27 am
Zuhr 12:12 pm
Asr 4:17 pm
Maghrib 5:57 pm
Isha 7:09 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ