শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 15, 2026 5:04 PM
Print Friendly and PDF

রাজিব তাজ //মেহেন্দিগঞ্জের স্বেচ্ছাসেবী অঙ্গনে বিশেষ অবদান রেখে চলছে ধুলিয়া মধ্যের চর একতা সেবা সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন ডিএমসি।

এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,  সুশীল সমাজ ও তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান বিকাশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ডিএমসি।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ধুলিয়া মধ্যের চরের তরুণ প্রজন্ম উদ্যমী হয়ে মানবসেবার লক্ষ্যে এলাকার সবাইকে এক প্লাটফর্মে নিয়ে এসে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ, এবং অস্তিত্ব জানানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের অংশীদার হিসেবে তাদের এই উদ্যোগ।

ধুলিয়া মধ্যের চরের মোহাম্মাদিয়া কাদেরিয়া কওমী মাদ্রাসার হল রুমে গতকাল সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও কমিটির আত্মপ্রকাশ করা হয়, এতে উপদেষ্টা পরিষদে রয়েছেন মোঃ নজরুল ইসলাম, রোমান হোসেন, আব্দুস সালাম আকন্দ এবং প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন এবি জব্বার রাফিন, সাংগঠনিক সমন্বয়ক রিয়াজ সরদার, ব্যবস্থাপনা সমন্বয়ক রাজিব তাজ, অর্থ ও হিসাব সমন্বয়ক হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, শিক্ষা ও সাংস্কৃতিক সমন্বয়ক আব্দুল হালিম পালোয়ান, প্রচার ও আইটি সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম, প্রবাসী কল্যাণ সমন্বয়ক মোঃ সেলিম পালোয়ান সহ ৭৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম বলেন, ডিএমসি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, মানব সেবায় কাজ করার লক্ষ্যে ধুলিয়া মধ্যের চরের উদ্যমী তরুণদের আপ্রাণ চেষ্টায় এই সংগঠন,  আশাকরি আগামীতে আপামর সাধারণ জনগণের স্বার্থে কাজ করবে ডিএমসি।

প্রধান সমন্বয়ক এবি জব্বার রাফিন বলেন, আমরা ধুলিয়া মধ্যের চরে বিগত অনেক দিন যাবৎ সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা একটি প্লাটফর্মের প্রয়োজন মনে করায় এই সংগঠন ডিএমসি দাড় করাই, আল্লাহর অশেষ রহমতে সামনের দিন গুলোতে অসহায়, দরিদ্র ও জনসাধারণের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ