শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৯

বরিশালে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে প্রশংসায় বিএমপি কমিশনার শফিকুল ইসলাম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF

রিপন রানা,বরিশাল::বরিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে রাজনৈতিক দলের মহল থেকে শুরু করে নগরবাসীর প্রশংসায় ভাসছেন,বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম,(বিএমপি) পুলিশের কমিশনার দায়িত্ব গ্রহণ করেন।

তিনি দায়িত্ব গ্রহণ করেই,নগরবাসীর নিরাপত্তা,আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ, কিশোর গ্যাং,ছিনতাইকারীসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও আইনগত পদক্ষেপ গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন ডিউটি’র ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

বিএমপি কমিশনার দিকনির্দেশনায় (১২ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়েছেন নগরবাসীকে।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই প্রয়াসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে,বরিশাল মেট্রোপলিটন পুলিশ,সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য সংস্থার কাজ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। যা বরিশালের ইতিহাসে এ-ই প্রথম এতো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ