শিরোনাম

| |

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2026 3:32 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রিজ রায়পুরা এলাকায় বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক (এন-৮০৯) বরিশাল (চরকাউয়া) হতে ভোলা (ইলিশাঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, বরিশাল মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (এল.এ শাখা) বরিশাল সমাপ্তি রায়সহ আরও অনেকে। সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক স্বচ্ছতা ও দ্রুততার সাথে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত ৩০ জন ভূমি মালিকের বিপরীতে ২ কোটি ৭৯ লক্ষ ৭১ হাজার ৭৩৪ টাকার চেক বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক প্রত্যেক চেক গ্রহীতার সাথে কথা বলেন এবং কোন ধরনের হয়রানি বা তার অফিসে কোন ধরনের উৎকোচ দিতে হয়েছে কিনা জানতে চাইলে সকলেই জানান হয়রানি মুক্তভাবে দ্রুত সময়ের মধ্যে চেক প্রাপ্তির কথা। সহজে চেক প্রাপ্তির জন্য সকলেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ