শিরোনাম
রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জের পেশাদার তিনটি সাংবাদিক সংগঠন—মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ—এর সমন্বয়ে “সম্মিলিত সাংবাদিক জোট” নামক সংগঠনের আত্মপ্রকাশ। এবং নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩ মার্চ সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকদের উপস্থিতিতে কমিটি অনুমোদিত হয়।মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় গঠিত “সম্মিলিত সাংবাদিক জোট, মেহেন্দিগঞ্জ, -এর কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশিত নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি আবুল হাসান (মাহমুদ খান),সাধারণ সম্পাদক হয়েছেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ-সম্পাদক ফয়সাল হাওলাদার।
ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী সৈকত, সহ-সভাপতি মোঃ হানিফ জমাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম নাঈম মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সি, কোষাধ্যক্ষ আবুল হাসেম ও প্রচার সম্পাদক স্বপন হাওলাদার।
এছাড়াও ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নবগঠিত এ কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মেহেন্দিগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।”
সম্মিলিত সাংবাদিক জোট ভবিষ্যতে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| March 5, 2026 | |
| Fajr | 5:02 am |
| Sunrise | 6:14 am |
| Zuhr | 12:10 pm |
| Asr | 4:23 pm |
| Maghrib | 6:05 pm |
| Isha | 7:17 pm |
| Dhaka, Bangladesh | |