শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়,রেলপথ,নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Print Friendly and PDF

মোঃ রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪,(হিজলা,মেহেন্দিগঞ্জ,কাজিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজিব আহসান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

মেহেন্দিগঞ্জ. কাজীরহাট. হিজলা-মোট ভোটের ফলাফল।
বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রাজিব আহসান পেয়েছেন ১,২৮,৩২২ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা’র প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৭৪,৬৮৪ ভোট।
ইসলামি আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রার্থী ইছহাক মো: আবুল খায়ের পেয়েছে – ৩৬,৭৫৩ ভোট।

বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে আনুষ্ঠানিক ভাবে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হন,
বাংলাদেশ জাতীয়তাবাদ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ-সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিব আহসান।

তারপর একে একে সকল ধাপ অতিক্রম করে ধানের শীষ প্রতিক পেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা করেন রাজিব আহসান।
তার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন জনসাধারণের কাছে।
মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

বরিশাল-৪ আসনটি তিনটি থানা নিয়ে গঠিত। ১,মেহেন্দিগঞ্জ থানা/ ২,কাজিরহাট থানা/ ৩,হিজলা থানা নিয়ে গঠিত। বরিশাল।

এরপরে ১৭ ফেব্রুয়ারী এমপির, মন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,, সেখানে প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন বরিশাল-৪ রাজিব আহসান। তারপর তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়,রেলপথ মন্ত্রণালয় ,নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ