শিরোনাম

| |

বিমানের ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 22, 2021 11:46 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ১৫০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টম হাউস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এনএসআই যৌথভাবে অভিযান চালিয়ে এই সোনার বার উদ্ধার করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটটির আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার কথা। এই ফ্লাইটের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে বলে গোপন সূত্র খবর পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগেই সতর্ক অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবুধাবি থেকে ফ্লাইটটি সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর উড়োজাহাজটির ভেতরে যৌথ অভিযান চালানো হয়। উড়োজাহাজের দুটি সিটের কুশনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫০টি সোনার বার পাওয়া যায়।

সোনার বার উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ