শিরোনাম

| |

ভোলার একদল লোক মেহেন্দিগঞ্জের সীমানায় ডুকে অবৈধভাবে বালু উত্তোলন করে ছোট করে দিচ্ছে মেহেন্দিগঞ্জের মানচিত্র।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 28, 2026 12:58 AM
Print Friendly and PDF

রাকিব মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীতে মেহেন্দিগঞ্জের সীমানায় ডুকে প্রায় অর্ধ-শতাধিক ড্রেজার বসিয়ে পার্শ্ববর্তী ভোলা জেলার একদল বালু খেকো কয়েক লক্ষাধিক গনফুট বালু অবৈধভাবে উত্তোলন করছে গত ৭দিন যাবত। প্রতিদিন প্রায় শতাধিক বলগেট ভরে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। প্রকাশ্য দিবালোকে তারা বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,গোবিন্দপুর ইউনিয়নের নরগোড়ার চর (২নং ওয়ার্ড) এলাকার ফসলি জমি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ভোলার একটি বালু সিন্ডিকেট দিনের আলোতে প্রকাশ্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করতেছে মেহেন্দিগঞ্জের সীমানায় ডুকে।

এ ব্যাপারে একাধিক ড্রেজারের লোকজন জানান, তারা ৭দিন আগে প্রতি গণফুট ৪৫ পয়সা হারে বালু কাটতে এসেছে। তবে এই এলাকাটি ভোলা না মেহেন্দিগঞ্জের তা তারা জানেন না।

এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের উলানিয়া রক্ষা বাঁধ। এছাড়াও ভাঙ্গনের কবলে পড়বে ১৪ হাজার একরের বিশাল গোবিন্দপুর চরসহ একাধিক গুচ্ছ গ্রাম, ফসলি জমি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,হাট-বাজার, মসজিদ ও ঘরবাড়ি।

এব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি মুঠো ফোনে সংবাদ মাধ্যমকে জানান,আপনাদের মাধ্যমেই আমি বিষয়টি জানতে পেরেছি, অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেবো।

এলাকাবাসী জানান, আমরা নদীর সাথে সংগ্রাম করে কোনো রকম বেঁচে আছি,তার উপর যদি এভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, তাহলে আমাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও থাকবেনা। আমরা এ ব্যাপারে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ