শিরোনাম

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২৭

সংকটে আনন্দে নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুন ১৩, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কুয়াকাটায় ‘সংকটে আনন্দে নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে. এম. আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান এবং মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাণী কান্ত সিকদার।
এছাড়াও কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী চেতনা নিয়ে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক এবং কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফখরুল আলম।
‘সংকটে আনন্দে নজরুল’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের এক অনন্য দ্বৈত রূপ রয়েছে। তাঁর দ্রোহ, সাম্য ও প্রতিবাদের বাণী জাতিকে সংকটে সাহস ও প্রেরণা জোগায়। অন্যদিকে তাঁর প্রেম, মানবতা ও সংগীতভিত্তিক সৃষ্টিকর্ম মানুষের হৃদয়ে আনন্দ, সৌন্দর্য ও আশার সঞ্চার করে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনি আলমগীর
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ জুন, ২০২৬।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 16, 2026
Fajr 3:43 am
Sunrise 5:07 am
Zuhr 11:58 am
Asr 4:39 pm
Maghrib 6:50 pm
Isha 8:14 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ