শিরোনাম

| |

পটুয়াখালীর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 8, 2026 1:36 PM
Print Friendly and PDF

  জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী)

প্রতিনিধি:উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বর্তমানে বেশ উত্তাল হয়ে উঠেছে। সাগরে ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
গতকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজারসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, গভীর সাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌযানসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়দের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে এবং সাগর তীরবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
#####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
০৮/০৬/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ