শিরোনাম

| |

মুশফিকের ঐতিহাসিক ব্যাটটি নিলামে কিনতে চান তামিম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 3, 2020 3:22 PM
Print Friendly and PDF

টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটের নিলামে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মহামারি কোভিড-১৯ এর কারণে দেশে অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় তহবিল গঠনে সম্প্রতি নিজের ঐতিহাসিক ব্যাটটি নিলামের তোলার সিদ্বান্ত নেন মুশফিক।
শনিবার রাতে মুশফিকুরের সাথে ইনস্টাগ্রাম লাইভে নিলামে ব্যাট কেনার ইচ্ছা প্রকাশ করেন তামিম। লাইভ সেশন চলাকালীন মুশফিক জানান, ‘কিছুদিনের মধ্যে ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ব্যাট নিলামে তুলব। এজন্য প্রস্তুতি চলছে এবং আশা করি, খুব শীঘ্রই তা শেষ হবে। যারা উচ্চমূল্যে ব্যাটটি কিনতে পারবেন, আমি সেসব মানুষকে অনুরোধ করতে চাই বেশি দামে ব্যাটটি কিনবেন। যাতে মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি অবদান রাখতে পারি। সত্যিই এ ব্যাটটি আমার কাছে বিশেষ কিছু।’উল্লেখ্য, ২০১৩ সালে গল টেস্টে দেশের হয়ে প্রথম ডাবল-সেঞ্চুরি করেন মুশফিক। ব্যাটটি ঐতিহাসিক হওয়াতে, নিলামে বেশি দামের প্রত্যাশা করছেন তিনি। মুশফিকের পর সাকিবও তার একটি ব্যাট নিলামে দেয়ার ঘোষণা দেন। বিশ্বকাপ খেলা সাকিবের ব্যাটটি পরবর্তীতে ২০ লাখ টাকায় বিক্রি হয়। এরপর অনেক ক্রিকেটারই অসহায়দের সহায়তায় তহবিল গঠনে ব্যাট ও বিভিন্ন সরঞ্জামাদি নিলামে তোলার ঘোষণা দেন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ