শিরোনাম

| |

নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই, বললেন মাশরাফি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 7, 2020 5:56 PM
Print Friendly and PDF

সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন-নির্যাতনের ঘটনা ভয়ংকর রূপে ছড়িয়ে পড়েছে। দেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ।
নারীর প্রতি এমন পাশবিক আচরণের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে মুখর হয়েছেন দেশের ক্রীড়া তারকারাও। এবার এই তালিকায় নাম লেখালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।

দেশের সফলতম অধিনায়ক এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?

তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।

হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।

আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়। ’

এর আগে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ